Saturday , 7 November 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. জাতীয়
  4. জেলা সংবাদ
  5. তথ্যপ্রযুক্তি
  6. প্রচ্ছদ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ

মেলান্দহে ৪নং নাংলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন জাকিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Admin
November 7, 2026 8:20 am

রুহুল আমিন, মেলান্দহ (জামালপুর):
জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে নাংলা ইউনিয়নের দেউলাবাড়ী প্রামানিক পাড়া (৬ নম্বর ওয়ার্ড) এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হওয়া এই সভা চলে রাত ১১টা পর্যন্ত। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজগর আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাংলা ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী, মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৪ নম্বর নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাকির।
​প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন জাকির আবেগঘন ভাষায় বলেন, “আমার টাকা-পয়সা বা লোভ-লালসা নেই। আপনারা যদি আমাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে আজীবন নিজেকে নাংলা ইউনিয়নের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রাখব। অবহেলিত এই ইউনিয়নের মানুষের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়নই আমার জীবনের ব্রত।”
​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।
​এছাড়াও সভায় আরও বক্তব্য প্রদান করেন— দেউলাবাড়ী মন্ডলপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. লেবু মন্ডল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আঃ জলিল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শহিদুল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. হাসেন আলী এবং ৪ নম্বর নাংলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আঃ রশিদ।
​রাতব্যাপী চলা এই সভায় বক্তারা এলাকার উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে জাকির হোসেন জাকিরের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষ অংশে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ - Uncategorized