জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম খান : জনপ্রিয় অনলাইন প্রচার মাধ্যম ‘আইটিভি২৪’ (iTV24) এবং সংবাদ পোর্টাল ‘আই নিউজ ২৪’-এর পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: আতাউর রহমান। একই সাথে পত্রিকা ও গণমাধ্যমটির প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব এস এম ফিরোজ আহাম্মেদ।
প্রতিষ্ঠানের দায়িত্বশীল সূত্রে জানা যায়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দ্রুততম সময়ে সত্য তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল গণমাধ্যমে নতুন মাত্রা যোগ করার লক্ষ্যেই এই অভিজ্ঞ পরিষদ গঠন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর সিইও ও প্রকাশক মো: আতাউর রহমান বলেন, “বর্তমান ডিজিটাল যুগে পাঠকের কাছে সঠিক ও নিরপেক্ষ সংবাদ তুলে দেওয়াই আমাদের মূল অঙ্গীকার। আইটিভি২৪ এবং আই নিউজ ২৪ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও জনগণের কথা বলবে।”
প্রধান সম্পাদক এস এম ফিরোজ আহাম্মেদ জানান, “সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে তথ্যবহুল ও মানসম্মত কনটেন্ট পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য থাকবে।”
নতুন নেতৃত্বের মাধ্যমে আইটিভি২৪ এবং আই নিউজ ২৪ আরও আধুনিক ও পাঠকপ্রিয় গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা

